ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ইউক্রেনের পূর্বাঞ্চলে এক রেস্তোরাঁয় রুশ হামলায় ৮ জন নিহত

পূর্ব ইউক্রেনের ক্রামাতোর্স্কের একটি রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানিয়েছে।
ইউক্রেনের পুলিশ জানায়, রাশিয়া শহরটিতে দ’ুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টেলিগ্রামে জানিয়েছে, ‘এক কিশোরসহ ৭জনের মৃতদেহ ধংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ২০২২ সালে জন্মগ্রহণকারী একটি শিশু রয়েছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা এক টেলিগ্রামে বলেছে, হামলায় ৪৭ জন আহত হয়েছে, হামলায় রিয়া পিজ্জা রেস্তোরাঁটি ধংস হয়েছে।
দুই বন্ধুর সাথে রেস্তোরাঁয় উপস্থিত থাকা ইয়েভগেন বলেন, সেখানে অনেক লোক ছিল, ধ্বংসস্তুপের নীচে শিশু আটকা পড়ে রয়েছে।
বিস্ফোরণের পর তিনি এএফপি’কে বলেন, ‘আমরা সবেমাত্র চলে যাচ্ছিলাম’ কিন্তু তার এক বন্ধু এখন ‘ধ্বংসস্তুপের নিচে আটকা’ পড়ে রয়েছে।
লেখক হেক্টর আবাদসহ তিন কলম্বিয়ান এই ঘটনায় সামান্য আহত হয়েছেন। তারা তাদের সংহতি প্রকাশ করতে ইউক্রেন সফর করছিলেন।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, যে শহরটিতে রাশিয়ান ক্ষেপণাস্ত্র দুটি আঘাত করেছে সেটিতে একসময় দেড় লাখ লোক বাস করতো। এটি অবরুদ্ধ পূর্ব ইউক্রেনে দেশটির নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে বড় শহর। ।
রেস্তোরাঁয় এক বাবুর্চি ৩২ বছর বয়সী রুসলান এএফপি’কে বলেন, যখন ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে, তখন রেস্টুরেন্টে ‘ভালো ভিড় ছিল’।
হামলায় আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটিকে রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে প্রায়শই লক্ষ্যবস্তু করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলে এক রেস্তোরাঁয় রুশ হামলায় ৮ জন নিহত

আপডেট সময় ১১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩