ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারে আ.লীগের বিক্ষোভ

রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা ও কবরস্থ করার হুমকির প্রতিবাদে ঢাকার সাভারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে সাভার উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ফেটে পড়েন।
এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ার করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার হুমকি দিয়েছে তারা দেশ ও জাতির শত্রু। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করে আসছে। প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দিয়েছে অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এসময় সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ মে) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জনসমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। আড়াই মিনিটের বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, আমরা এখন আর ১০ দফা ২৭ দফার মধ্যে নেই। আমাদের এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়কের এই বক্তব্য ভাইরাল হয়।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাভারে আ.লীগের বিক্ষোভ

আপডেট সময় ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩