ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

আশুলিয়ায় ৪০ কেজি গাঁজাসহ আটক ১

ঢাকা আশুলিয়ায় ৪০.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। শনিবার (২০ মে) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে, শনিবার (২০ মে) ভোর রাত ৩টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক আসামি মো. আওলাদ হোসেন (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে।
র‌্যাব জানায়, শনিবার ভোর রাত পৌনে ৩টার দিকে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪০.৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আওলাদ হোসেনকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

আশুলিয়ায় ৪০ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় ০১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩