ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভায় উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ

চট্টগ্রামে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি বিভাগের ১১ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দিয়েছেন।
যেসব প্রকল্পের অগ্রগতি কম তা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনস্বার্থে নেওয়া প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। প্রকল্প কাজে অহেতুক ঢিলেমি রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো সক্রিয় হতে হবে।
বৃহস্পতিবার (১৮ মে) চলতি মাসের বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান এনডিসি এতে সভাপতিত্ব করেন।
বিভাগীয় কমিশনার বলেন, সমন্বয় সভায় বিভাগের সরকারি উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয় বিধায় এ সভার সময় আরো বাড়াতে হবে। কেননা প্রকল্প সংশ্লিষ্ট সকলের কথা শুনতে হবে। জনস্বার্থে নেওয়া প্রকল্পগুলো সংশ্লিষ্টদের খামখেয়ালির কারনে যেন কোনভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
কক্সবাজারের জেলা প্রশাসক সভায় জানান, ঘুর্ণিঝড় মোখা পরবর্তী পরিস্থিতিতে উপকুলীয় টেকনাফ ও সেন্টমার্টিনে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে ইতোমধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আরো সামগ্রী বিতরণের অপেক্ষায় রয়েছে। তাছাড়া স্থানীয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, শিপ মালিক সমিতি, হোটেল-মোটেল মালিক সমিতি প্রভৃতি সংগঠন ক্ষতিগ্রস্থদের সহায়তায় জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কাজ করছে।
সভায় সরকারি কর্মকর্তাগণ কোন কোন প্রকল্পে আন্তঃমন্ত্রণালয় সিদ্ধান্তের প্রয়োজন বিধায় সেসব বিষয়ে বিভাগীয় কমিশনারের আরো হস্তক্ষেপ কামনা করেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সঞ্চালনায় সভায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধানগণ নিজ নিজ দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি বর্তমান অবস্থা সমস্যা ও করণীয় তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় সভায় উন্নয়ন প্রকল্প নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ

আপডেট সময় ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩