ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন কবিগুরুর প্রয়োজনীয়তা থাকবে : ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে ততদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানব হৃদয়ে বেঁচে থাকবেন। বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন তাঁর প্রয়োজনীয়তাও থাকবে।
তিনি আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী জন্মোৎসব অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার এ সময় বেলুন উড়িয়ে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দার্শনিক গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন রবীন্দ্র প্রেমিক। রবীন্দ্র চর্চার মাধ্যমে হয়েছেন বঙ্গবন্ধু। রবীন্দ্র প্রত্যাশার বাস্তব অনুশীলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছেন বিশ্ব রাজনীতির কবি।
ডেপুটি স্পিকার বলেন, সাহিত্যের সকল শাখায় ছিল রবীন্দ্রনাথের সফল পদচারণা। তাঁকে শুধু সাহিত্যিক পরিচয়ে আবদ্ধ রাখা যাবে না, তিনি ছিলেন সমাজ সংস্কারক। তাঁর সাহিত্যকর্ম মৌলবাদ ও জঙ্গিবাদকে কুঠারাঘাত করেছে। তিনি মৌলবাদী ও জঙ্গিবাদীদের নিকট আতঙ্ক। জাতির পিতা রবীন্দ্র দর্শন চর্চা ও অনুশীলন করে আপাদমস্তক অসাম্প্রদায়িক বিশ্বনেতায় পরিণত হয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সুষম উন্নয়নের লক্ষ্যে কবিগুরুর সাহিত্যকর্ম ও দর্শনকে সবসময় চর্চা করতে হবে।
টুকু বলেন, রবীন্দ্রনাথ কোন দেশ বা জাতির সম্পদ নয়। তাঁর সাহিত্যকর্ম বিশ্বের সকল দেশ ও জাতির জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি বিশ্ব শান্তির অগ্রদূত।
উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্রনাথের সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরিবেশিত হয় দলীয় সংগীত ও দলীয় নৃত্য এবং কবিতা আবৃত্তি। এছাড়া অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, শাহজাদপুর আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, পৌর মেয়র মনির আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন কবিগুরুর প্রয়োজনীয়তা থাকবে : ডেপুটি স্পিকার

আপডেট সময় ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩