ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে উঠলো ভারত

অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে উঠলো ভারত

অস্ট্রেলিয়াকে হটিয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে ভারত। ১৫ মাস পর টেস্ট র‌্যাংকিংয়ের সিংহাসন হারালো অস্ট্রেলিয়া।
আজ র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন ভারত। ১১৬ রেটিং নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো ভারত।
র‌্যাংকিংয়ের হালনাগাদে ২০২০ সালের মে মাসের পর থেকে অনুষ্ঠিত সিরিজ বিবেচনায় নেয়া হয়েছে। ২০২২ সালে মে মাস পর্যন্ত দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় নেয়া হয় ৫০ ভাগ।
২০২০ সালের মার্চে নিউজিল্যান্ডের কাছে ভারতের ২-০ ব্যবধানে হেরে যাওয়া সিরিজটি হালনাগাদ থেকে বাদ পড়েছে। এতে ২ পয়েন্ট বেড়েছে রোহিত শর্মার দলের।
২০১৯-২০ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তান (২-০) ও নিউজিল্যান্ডের (৩-০) বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় দু’টি বিবেচনায় আসেনি। অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানো সিরিজের পারফরমেন্স ৫০ শতাংশ বিবেচনায় আসে। যার ফলে ১২২ থেকে নেমে ১১৬ রেটিংয়ে হয় স্ট্রেলিয়ার।
আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের বর্তমান অবস্থা নিয়ে আগামী ৭ জুন ওভালে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
নতুন র‌্যাংকিং তালিকায় ১১৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। চতুর্থ থেকে অষ্টম পর্যন্ত আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১০৪), নিউজিল্যান্ড (১০০), পাকিস্তান (৮৬), শ্রীলংকা (৮৪), ওয়েস্ট ইন্ডিজ (৭৬)।
৪৫ রেটিং নিয়ে নবমস্থানে আছে বাংলাদেশ। দশ মস্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং ৩২।
পর্যাপ্ত সংখ্যক টেস্ট না খেলায় বার্ষিক হালনাগাদের র‌্যাংকিংয়ে জায়গা হয়নি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের।
আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অস্ট্রেলিয়াকে সরিয়ে শীর্ষে উঠলো ভারত

আপডেট সময় ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩