ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

অসময়ে সৌদি সফরে গিয়ে সমালোচনায় মেসি

অসময়ে সৌদি সফরে গিয়ে সমালোচনায় মেসি

লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্তের কাছে ঘরের মাঠে পরাজিত হওয়ার পর লিওনেল মেসির সৌদি আরব সফরের বিষয়টি মেনে নেয়নি তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও সতীর্থ খেলোয়াড়রা।
গত রোববার লা লিগায় পিএসজি পরাজিত হওয়ার পর অনুমতি ছাড়া মেসির সৌদি সফরের ঘটনায় ‘বিস্মত’ তার ক্লাব সতীর্থরা। চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফর করতে বাধ্য হয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। রবিবারের ম্যাচের পর সাধারণত দুই দিনের ছুটি থাকে পিএসজিতে। যে কারণে কোন অনুমতি না নিয়েই সৌদি ভ্রমনে যান মেসি। কিন্তু ম্যাচে পরাজিত হওয়ার পর সোমাবার অনুশীলনের সিদ্ধান্ত নেয় পিএসজি।
কিন্তু অনুশীলনে ৩৫ বছর বয়সি মেসিকে না দেখে বিষ্ময় প্রকাশ করে সতীর্থরা। মিরর পত্রিকার এক রিপোর্ট অনুযায়ী চলতি মৌসুম শেষেই ইতি ঘটবে পিএসজির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ। ফলে ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। ক্লাবটিও এখন আর মেসির চুক্তি নবায়নের বিষয়টিকে খুব একটা অগ্রাধিকার দিচ্ছে না।
এল ইকুইপের রিপোর্টে বলা হয়, মেসির সৌদি আরব সফরটি ক্লাবের অনুমোদিত নয়। সফরের জন্য তিনি কোচ ক্রিস্টোফ গালটিয়ার বা পরিচালক লুইস ক্যাম্পোসের অনুমতিও নেননি।
এদিকে সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব সোমবার মেসির ওই সফরের বেশ কিছু ছবিসহ টুইট করে লিখেছেন,‘ মেসি এবং তার পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাতে পেরে আমি খুশি। যেখানে তিনি যাদুকরি ও খটি পর্যটনের অভিজ্ঞতা লাভ করেছেন। সৌদি আরবের চমৎকার ভ্রমন এবং আতিথেয়তা উপভোগ করার জন্য আমরা সারা বিশ্বের পর্যটকদের আমন্ত্রন জানাচ্ছি। মেসি আপনাকেও স্বাগতম।’
রোববার মেসি তার আসন্ন সফরের কথা জানিয়ে ইনস্টাগ্রাম একাউন্টে সৌদি আরবের ট্যুরিজম বোর্ডের অফিসিয়াল পেইজ শেয়ার করে লিখেছিলেন,‘ কে ভেবেছিল সৌদি আরব এত সবুজ? আমি যখনই সুযোগ পাই সেখানকার বিষ্ময়গুলো অন্বেষণ করতে পছন্দ করি।’
আরএমসি স্পোর্টসের ভাষ্যমতে মেসির সর্বশেষ এই কর্মকান্ডের ফলে ক্লাব ও সতীর্থদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটার ঝুঁকি রয়েছে। তার এই সফরে হতাশার কমতি ছিল না। ২০২১ সালের গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে দুই বছরের মেয়াদে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। দলকে তিনি টানা লিগ ওয়ানের শিরোপা জয়ে সহায়তার পাশাপাশি এবারো শিরোপার পথে থাকতে সহায়তা করছেন। তবে ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় অধরাই থেকে গেল আর্জেন্টাইন সুপার স্টারের কাছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অসময়ে সৌদি সফরে গিয়ে সমালোচনায় মেসি

আপডেট সময় ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩