ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

মানহানি মামলায় চারজনের এক বছরের কারাদন্ড

এক বছরের কারাদন্ড

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আসমা জেরিন ঝুমুরের করা মানহানির মামলায় চারজনকে এক বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, সাহিদ ভাসানী, মো. আসাদুজ্জামান, নাসির ভাসানী ও শুকুর ভাসানী।
বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ের পর আসামিপক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২২ সালের ১ মার্চ এই মামলা করেন সংরক্ষিত মহিলা আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আসমা জেরিন ঝুমু।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের সামনে ‘৪ নং নিউ ইস্কাটন রোড ফকির মাহমুদ ওয়াকফ এস্টেটের জমি জবর দখলকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা ঝুমুরের বিচার চাই, বিচার চাই’- ব্যানার টানিয়ে তার মান-সম্মানের উপর চরম আঘাত হেনেছে। এইভাবে আসামিরা ৫শ’ ধারার আওতায় অপরাধ করেছেন।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে হাতিরঝিল থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক সুব্রত দেবনাথ আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ নভেম্বর চার আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। এরপর চার মাসের মধ্যে বিচার শেষ হয়। বিচার চলাকালে ৫ জনের তিনজন আদালতে জবানবন্দী দেন।
(বাসস)

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মানহানি মামলায় চারজনের এক বছরের কারাদন্ড

আপডেট সময় ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩