ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানার ২ পুলিশ কর্মকর্তা আহত

ঢাকার আশুলিয়ায় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা ও তার চালককে পাওয়া যায়নি।
আহত দু’জন হলেন- আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) রিপন বর।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জামাল সিকদার বলেন, বিকেল ৩টার দিকে মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য থানা থেকে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এসআই অপূর্ব সাহাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এএসআই রিপন বর গুরুতর আহত। মুখে কয়েকটি সেলাই লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

সড়ক দুর্ঘটনায় আশুলিয়া থানার ২ পুলিশ কর্মকর্তা আহত

আপডেট সময় ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩