ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার

জেলার নাজিরারটেক উপকূলে একটি ট্রলারের কোল্ডস্টোর থেকে আজ বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বঙ্গোপসাগরে নামহীন ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে আসার পর ক্লোডস্টোর চেক করতে গিয়ে লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর লোকজন।
ফায়ার সার্ভিসের হেড অফিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসস’কে জানান, ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরে ভাসা একটি ট্রলার দেখে কূলে ফেরত অপর ট্রলার বিশেষ ব্যবস্থায় টেনে ট্রলারটি শনিবার ভোরেই নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসে। ভাটা হবার পর সন্ধ্যায় কোল্ডস্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেয়া হয়। রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আজ সকাল হতে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় মরদেহ গুলো উদ্ধার শুরু করে।
কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আরো আছে কি না- তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩