ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৭২ লাখ টাকা

ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপে বেড়েছে টোল আদায়। গত ২৪ ঘন্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ছোট-বড় মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান,কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। টোল আদায়ের হিসেব অনুসারে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহন পার হয়েছে ২০ হাজার ৮২০টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এছাড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন পার হয়েছে ১৫ হাজার ২৪৯টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০টাকা।

(বাসস)

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে একদিনে টোল আদায় ২ কোটি ৭২ লাখ টাকা

আপডেট সময় ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩