ঢাকা , শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদ (একাংশ)-এর আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আজ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়, মতবিনিময় সভায় দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় এবং অর্থনীতি সচল করার জন্য ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। দেশে অরাজকতা সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করার জন্য প্রশাসনের প্রতি তারা আহ্বান জানান।
মতবিনিময় সভায় বলা হয়, ‘ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশকে গড়তে হবে। দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দল-মত-নির্বিশেষে কাজ করতে হবে। আমরা বৈষম্যহীন সাম্প্রদায়িক-সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চাই।’
সভা নেতৃবৃন্দ বলেন, জাতির ইচ্ছার প্রতিফলন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে হওয়া উচিত। এজন্য সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। সরকারকে সব ধরনের সহযোগিতা করতে হবে। উপদেষ্টাদের কর্মতৎপরতায় গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আকাক্সক্ষা এবং তাদের সততা ও দেশপ্রেমের পরিচয় ফুটে উঠবে। ফ্যাসিবাদ বিরোধী সকল মহলের সাথে মতবিনিময় ও সংহতি অব্যাহত রাখতে হবে।
গণহত্যার নির্দেশদাতা, মদদদাতা ও তাদের পৃষ্ঠপোষক সশস্ত্র খুনি ক্যাডারদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য সভায় দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি আ. ন. ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
গণঅধিকার পরিষদ (একাংশ)-এর পক্ষে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পলাশ, উচ্চতর পরিষদ সদস্য আরিফুর রহমান তুহিন, কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াজি উল্লাহ, ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি মুনতাসির মাহমুদ ও ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের মতবিনিময় অনুষ্ঠিত

আপডেট সময় ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪