ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ট্যানারী শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

ট্যানারী শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার জোর দাবি জানিয়েছেন ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লিউইউ ।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে সলিডারিটি সেন্টারের সহায়তায় এবংট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন (টিডব্লিউইউ) ও বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরাম (বিএলআরজেএফ) এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান ট্যানারী শিল্পের নেতারা।
আলোচনা সভায় ট্যানারী শ্রমিকদের জীবনমানের ওপর একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন ট্যানারী শিল্পে ন্যূনতম মজুরী সুপারিশের জন্য গঠিত মজুরী বোর্ডের প্রতিনিধি আব্দুল মালেক।
ট্যানারী ওয়্যার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ অনুষ্ঠানের সভাপতিত্ব ও বিএলআরজেএফ এর সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ভুঁইয়া, সলিডারিটি সেন্টার-বাংলাদেশ অফিস এর কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিম, ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল ও সাংবাদিক নেতা মোহাম্মদ আল মামুন, শহিদুল হক রানা , আশরাফ খান, আশরাফ আলী, সিদ্দিকুর রহমান প্রমুখ।
গবেষণা প্রতিবেদন ও তিনি বলেন, ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা না হলে ট্যানারী শিল্পের একজন শ্রমিক তার বেঁচে থাকার মৌলিক চাহিদা মেটানো থেকে বঞ্চিত হবেন। অর্ধশত শ্রমিকের সাক্ষাৎকার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, বাসা-ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ন্যূনতম খরচ বিশ্লেষণ করে এ তথ্য দেখা গেছে। সারাবিশ্বে ন্যূনতম মজুরী নির্ধারনে স্বীকৃত এ্যাংকর মেথোডোলোজি প্রয়োগ করে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন গবেষণাটি পরিচালনা করেছে। এ প্রক্রিয়ায় হাজারীবাগ ও হেমায়েতপুর এলাকার ২০ জন নারী ও ৩২ জন পুরুষ মিলে মোট ৫২ জন শ্রমিক এর সাক্ষাৎকার নেয়া হয়েছে। গবেষণায় বলা হয়েছে খাবার, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, বিনোদন, পোশাক, মোবাইল, ইন্টারনেট এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের গড় ন্যূনতম খরচ বিবেচনায় চারজনের একটি পরিবারের মাসিক খরচ কমপক্ষে ২৫ হাজার টাকা হওয়া উচিত।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ট্যানারী শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি

আপডেট সময় ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪