ঢাকা , শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

ঢাকা, ২২ আগস্ট, ২০২৩ (বাসস) : সংবাদপত্র, সাংবাদিক এবং কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।
বিএফইউজে সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিইউজে’র সদস্য কাঞ্চন কুমার দেসহ কয়েকটি জাতীয় দৈনিক ও টেলিভিশনের বিরুদ্ধে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ ও অপচিকিৎসার দায়ে অভিযুক্ত ডা. মাছুম সিরাজের মানহানি মামলায় উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বা কোনো গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিকারের জন্য ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’-এ যাওয়ার আইনে বলা আছে। কিন্তু ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত ডা. মাছুম সিরাজ প্রেস কাউন্সিলের আশ্রয় না নিয়ে আদালতে মামলা করে বিভিন্ন গণমাধ্যম, সম্পাদক ও সাংবাদিকদের নাজেহাল করার পথ বেছে নিয়েছে।
তারা বলেন, যেহেতু অভিযোগটি বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) বিচারাধীন রয়েছে সেখানে মামলা করা নিজেদের দোষ ও প্রতারণা ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস ছাড়া আর কিছু নয়।
অপচিকিৎসার শিকার হয়ে সাংবাদিক কাঞ্চন কুমার দে (৬২) গত ৫ জুন সুবিচার চেয়ে বিএমডিসিতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কয়েকটি জাতীয় দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, ডেইলি স্টার, ডেইলি অবজারভার, সারাবাংলা ডট নেট এবং নাগরিক টিভি, একুশে টিভিতে প্রতিবেদন প্রকাশিত হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ অপচিকিৎসার শিকার সাংবাদিক কাঞ্চন কুমার দে (যিনি এখনো জীবন ঝুঁকিতে রয়েছেন) এবং উল্লেখিত জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসক ডা. মাসুম সিরাজকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সংবাদপত্র ও সাংবাদিকের বিরুদ্ধে মামলা করায় বিএফইউজে-ডিইউজের নিন্দা

আপডেট সময় ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩