ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবন:মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধের ৩টি স্থানে ভেঙে অন্তত ১০ গ্রাম প্লাবিত হয়েছে। একইসাথে নদীতে পানির প্রবাহ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ফেনীর উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান ভূঞা জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় মুহুরী নদীর পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল বাঁধ ভাঙ্গনের সময় এ নদীর পানি বিপদসীমার উপরে থাকলেও গতকাল রাতে পানির প্রবাহ কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। কিন্তু আজ আবার পানি বাড়তে শুরু করেছে।
এর আগে বাঁধ ভেঙ্গে গতকালের প্লাবনে ৭০ হেক্টর আমন আবাদ পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মঞ্জুরুল ইসলাম। তিনি জানান, ফসল ও মৎস্যে ক্ষতি নিরূপণে আজ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লে খ্য, বাঁধ ভেঙে লোকালয় প্লাবনে উক্ত দুই উপজেলার ১০ গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী সদর ইউনিয়নের বরইয়া ও উত্তর দৌলতপুর এলাকায় বাঁধ ভাঙনে প্লাবিত গ্রামগুলোর মধ্যে উত্তর বরইয়া, বিজয়পুর, দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর অন্যতম। তবে সময় বাড়ার সাথে সাথে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে।
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পশ্চিম অলকা গ্রামে মুহুরী নদীর বাঁধ ভাঙনে নোয়াপুর, পশ্চিম এলাকা ও ধনীকুন্ডা গ্রামের একটি অংশ প্লাবিত হয়েছে।
বন্যাদুর্গতদের সাহায্যার্থে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, নগদ ২ লাখ টাকা এবং ৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ফেনীতে বাঁধ ভেঙে প্লাবন:মুহুরী নদীর পানি বিপদসীমার উপরে

আপডেট সময় ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩