ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

জেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শহরতলির আগরদাড়ি ইউনিয়নের বকচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত কৃষক ইয়াকুব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির আঙ্গিনায় কৃষক ইয়াকুব আলী বৈদ্যুতিক মোটরের সাহায্যে ধান মাড়াই করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুতায়িত হয়ে কৃষক ইয়াকুব আলী মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
আগরদাড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন ও সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩